মালদা

যানজট সমস্যার মধ্যদিয়েই মালদা জেলায় শুরু হল মাধ্যমিক পরীক্ষা

মালদা জেলার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে রথবাড়ি ও চারশ বিশ মোড় এলাকার যানজট। আর এই যানজটকে সঙ্গী করেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসল ছাত্র-ছাত্রীরা। এদিন সকাল ৯ টা বাজতেই মাধ্যমিক পরীক্ষার্থীরা বাড়ি থেকে বেড় হয়ে রওনা দেয় নিজ নিজ পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। কিন্তু মালদা শহরের প্রধান দুটি জায়গা রথবাড়ি ও চারশো বিশ মোড় এলাকায় এদিনও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যার কারনে সমস্যায় পড়ে পরীক্ষার্থী ও তার সঙ্গে থাকা পরিবারের লোকজন। যানজটের কারনে অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র গুলিতে দেরি করে পৌছায়। ফলে প্রথম দিনের বাংলা পরীক্ষায় বসতে অনেকটাই হিমসিম খেতে হয় তাদের। 

        এবিষয়ে এক পরীক্ষার্থী মিতালি মণ্ডল সহ অভিভাবকরা জানান, যানজটের কারনে নির্দ্ধারিত সময়ের আগেই তাদের বাড়ি থেকে বেড় হতে হচ্ছে। যার কারনে পড়াশোনার অসুবিধা হচ্ছে। তাই তাদের দাবী প্রশাসন যেন এই যানজটের উপর একটু বিশেষ নজর দিক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/y23AQjIlymk